দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার কবলে পড়া অসহায় ও বানভাসী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।
শুক্রবার ১৭ জুলাই, আর্তমানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ৪নং বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীতে এই মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করে।
ত্রাণ কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা এই ত্রাণ কার্যক্রম বিতরণে সহযোগিতা করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এবং গণমানুষের মুখপাত্র জাতীয় দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সুমন সরদার বলেন,”মাত্র আটচল্লিশ ঘণ্টায় কেন্দ্রীয় কমিটির দ্রুত সিদ্ধান্ত গ্রহণসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।
তিনি বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ্ব-দীন মেডিকেল (বয়রা, খুলনা), মাদার কেয়ারের আখতারুজ্জামান ও নাজমুল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ যারা আমাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ জোবায়ের হোসেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন, বাংলা ৩৬০ ভিশন এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগীয় অপরাধ বিচিত্রার সাংবাদিক সোহেল আমীন, আরিফ, ফটো সাংবাদিক দুলাল সিকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি, যারা এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে ত্রাণ বিতরণ কার্যক্রম সফল করেছেন।”
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চরম দুর্যোগপূর্ণ সময়ে বানভাসী মানুষের দুর্ভোগ লাঘব করতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামীতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কর্তৃপক্ষ।
Leave a Reply