ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ পরিচালনার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ব্যাটারের সজোরে খেলা একটি স্ট্রেট ড্রাইভ সরাসরি তার গালে আঘাত করলে তিনি মাঠে লুটিয়ে পড়েন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার লড়াইয়ের সময়। ইনিংসের ১৮তম ওভারে বোলার আশিস মিনার ডেলিভারি মোকাবিলা করছিলেন নিউ দিল্লির তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা। তিনি সোজা ব্যাটে একটি জোরালো স্ট্রেট ড্রাইভ খেললে বলটি কোনো ড্রপ ছাড়াই সরাসরি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান গালের পাশে, কানের নিচে সজোরে আঘাত করে।

বলের মারাত্মক আঘাতে মুহূর্তের মধ্যে আম্পায়ার যন্ত্রণায় পিচে বসে পড়েন। নিজের শটে আম্পায়ারকে গুরুতর আহত হতে দেখে ব্যাটার লক্ষ্য থারেজাও হতভম্ব হয়ে পড়েন এবং মাথায় হাত দিয়ে উইকেটে বসে পড়েন। মাঠের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটারসহ উপস্থিত ফিল্ডাররা দ্রুত তার সহায়তায় এগিয়ে আসেন।

প্রাথমিকভাবে আঘাতের গভীরতা বোঝা না গেলেও দ্রুতই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাকে দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

আপডেট সময় : ০৭:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬