চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড
- আপডেট সময় : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, চলতি মাসের শেষদিকে প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
পড়ুন>>ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ
প্রতিমন্ত্রী জানান, এই কার্ডটি অনেকটা এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন। এছাড়া দেশে ফেরার পর সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও কার্ডধারীরা বিশেষ সুবিধা পাবেন।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় প্রবাসী কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। দেশে অবস্থানকালে প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানেও এই কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। R//d
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























