ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ

যুক্তরাজ্যের লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে। তার পরিবারে এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের ছোট ভাই ও যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে পুলিশ তাদের বাসায় এসে মাছুমের পরিচয় নিশ্চিত করে। এরপর পুলিশ কর্মকর্তারা তাকে জানান যে, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মানিক মিয়া বলেন, “কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি। বর্তমানে লাশ পুলিশ হেফাজতে রয়েছে।”

পড়ুন>>রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

এদিকে, মঙ্গলবার দুপুর ১১টা ৩০ মিনিটের দিকে যুক্তরাজ্য থেকে মাছুমের ছোট ভাই মারুফ মোবাইল ফোনে তাদের বাবার কাছে মৃত্যুর সংবাদটি পৌঁছান। তবে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ তখন জানানো হয়নি। মাছুমের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন, লন্ডনে মাছুম আহমদ নিহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। R//d

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ

আপডেট সময় : ০৭:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬