নাগেশ্বরীতে ৩ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে ৩ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ প্রেক্ষাপট: ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে

নাগেশ্বরীতে ৩ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
নাগেশ্বরীতে ৩ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ

 

নাগেশ্বরীতে ৩ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৩ টি ইটভাটায় আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম।

 

শনিবার ০১ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ অভিযানে ০৩ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পড়ুন>>কুখ্যাত ডাকাত ফরহাদকে গণধোলাই দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করলেন জনগণ

এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সোনাইর খামারে অবস্থিত মেসার্স এম বি এম ব্রিকস, নিলুরখামার ব্যাপারীপাড়ায় অবস্থিত মেসার্স ডিএ ব্রিকস এবং আলেপের তেপতিতে অবস্থিত এস এন ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম আগুন নিভিয়ে বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদুল হাসান।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!