ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ কুড়িগ্রামে দুই উপজেলায় শিক্ষক বদলিতে একই কায়দায় অনিয়ম যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে কাতারের মধ্যস্থতা ও মক্কা জোটকে সমর্থন জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাহিত্যে ২০২৬ সালের নোবেল জয়ী কানাডীয় কবি অ্যান কারসন বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র প্রতিবাদে সরব প্রকাশ রাজ ঢাকার যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী বরিশালে মাদকের আসর থেকে এএসআইসহ চারজন আটক ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব ঢাকার রাস্তায় নারী চালকের রাইড শেয়ারিং সেবা ‘মায়া’

পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​

পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ

​

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নে প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করলেও এখনো স্বস্তি ফেরেনি স্থানীয়দের মাঝে। নদীতীরবর্তী বিভিন্ন গ্রাম ও নিম্নাঞ্চল থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় এখনো পানিবন্দি হয়ে আছেন হাজারও মানুষ। বিশেষ করে যেসব পরিবারের বসতভিটা ও রাস্তা নিচু, তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

​স্থানীয় সমাজ সেবক মিনারুল ইসলাম বলেন, উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে এর আগে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী এলাকায় বিপৎসীমা অতিক্রম করে। যদিও বর্তমানে নদ-নদীর পানি কমতে শুরু করেছে, তবে ধীরগতির কারণে দুর্গত এলাকার মানুষের কষ্ট কমেনি।

বামনডাঙা ইউনিয়নের মালিয়ানিরপার, তেলিয়ানী, ফান্দেরচরসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে এখনো জলাবদ্ধতা রয়েছে। অনেক বসতভিটা ও উঠানে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু, নারী ও বয়স্কদের।

পড়ুন>>চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড

​ভুক্তভোগী জমির উদ্দিন বলেন পানি কমার সঙ্গে সঙ্গে গ্রামীণ কাঁচা রাস্তাঘাটগুলোর ক্ষতবিক্ষত রূপ বেরিয়ে পড়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক রাস্তা। এছাড়া তলিয়ে যাওয়া আবাদি জমি ও বীজতলার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় কৃষকদের। অনেক স্থানে কৃষিজমিতে পানি জমে থাকায় ফসল উৎপাদন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। পানিবন্দি ও খেটে খাওয়া মানুষের মাঝে নানা সমস্যা দেখা দিয়েছে।

পড়ুন>>ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ

​এদিকে প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গতদের তালিকা তৈরি করে দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। তবে দ্রুত স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। ইতিমধ্যে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লীক পাঠিয়ে এলাকা পরিদর্শন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ

আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬