সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৫ জনসহ নিহত ৮ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৫ জনসহ নিহত ৮ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৫ জনসহ নিহত ৮

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
কাউনিয়ায় অটো গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতিকী ছবি

 

 

সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৫ জনসহ নিহত ৮

 

 

সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৫ জনসহ নিহত ৮।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর (তরমুজ পাম্প) এলাকায় ট্রাক ও ম্ইাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের একই পরিবারের ৫জন সহ ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের তথ্যমতে বুধবার সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

জানা যায়, দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের ফরাজীপাড়া এলাকার জিল্লুর ফরাজির ছেলে জাহিদুল স্বপরিবারে মাইক্রোবাস যোগে প্রবাসী ছেলের অসুস্থ স্ত্রীকে দেখতে ছেলের শশুরবাড়ি সিরাজগঞ্জ যাচ্ছিল।

 

 

পথিমধ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর (তরমুজ পাম্প) এলাকায় ট্রাক ও ম্ইাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

পড়ুন>>বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমা গ্রামের বাড়ি বাগেরহাটে সমাহিত

 

 

সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন সহ মোট আট জনের প্রান যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মর্মান্তিক এ ভয়াবহ দূর্ঘটনায় প্রানণ হারিয়েছেন একই পরিবারের ৫জনসহ মোট ৮ জন। নিহতরা হলেন, উপজেলার ধর্মদহ গ্রামের জিল্লুর ফরাজির ছেলে জাহিদুল (৬৫), জাহিদুলের স্ত্রী শেলী বেগম (৬০), মোহাম্মদ মোল্লার স্ত্রী আঞ্জুমান (৭৫), শহীদুল ফরাজির স্ত্রী আন্না বেগম (৬০), প্রাগপুর গ্রামের রফেজ উদ্দীনের স্ত্রী ইতি খাতুন (৪৬), আনু খাতুন (৪৫), সিমা খাতুন (৩৫) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাইক্রোবাস চালক শাহাবুদ্দিন ওরফে রুবেল (৪০)।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের জাহিদুল ফরাজি সিরাজগঞ্জে তার বিয়াই এর বাড়িয়ে অসুস্থ বৌমাকে দেখতে বুধবার সকাল ৭টার সময় পরিবারেরর লোকজন নিয়ে ভাড়া করা মাইক্রোবাস নিয়ে রওনা হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া- হাটিকুমরুল শ্রীরামপুর তরমুজ পাম্প নামক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 

এতে ঘটসাস্থলেই ৫জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদেও লাশ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে। একই পরিবারের ৫জন সহ মোট ৮ জনের এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঐ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মদহ এলাকার বাতাস শোকে স্তম্ভ হয়ে পড়েছে। পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!