ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) এবং তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম নজি জানান, দুপুরে খেলার সময় শিশু দুটি হঠাৎ পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে একজনের মরদেহ ভেসে ওঠে এবং অন্যজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটি মারা গিয়েছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: Risingbd
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























