ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে শিক্ষার্থীরা সৌদি আরবে আরামকো ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নুর জামান (সোনাহার)-এর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল: ১০ হাজার কর্মী পাবেন বিনা খরচে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’ মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দুর্গাপূজায় প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি রায়পুরায় মাদকের পাওনা নিয়ে বিবাদ শ্যামনগরে পারিবারিক বিবাদ ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক এক কমিউনিটি ব্যাংকে কর্মী নিয়োগ, থাকছে ২৬ হাজার টাকা বেতন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও কার্যকর রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন, সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি।” তিনি আরও বলেন, “আরও সমৃদ্ধ, আরও বিনিয়োগ এবং আরও ব্যবসাবান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় আমি এই রাজস্ব সম্মেলনের সফলতা কামনা করছি।”

পড়ুন>>সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

রাজস্ব আহরণের ক্ষেত্রে কর্মকর্তাদের সক্ষমতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি একটি আশা, সম্ভাবনা এবং প্রত্যাশার কথা বলতে চাই। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের যে ইতিবাচক ধারা দেখা গেছে, তা প্রমাণ করে যে আপনারা পারেন। আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ।”

সম্মেলনে আয়কর, ভ্যাট ও শুল্ক খাতের কর্মকর্তারা তাদের নিজ নিজ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এছাড়া রাজস্ব ও কর ব্যবস্থাপনা বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন শুল্ক ও কর কর্মকর্তারা। তারা সমস্যা সমাধানে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন এবং প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। D/ A/

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬