শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত

 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত তার পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা পড়েনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান তাকে ডেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার অপরাহ্নে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা রয়েছে।

পড়ুন>>সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর

পদত্যাগের কারণ জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ। এই শারীরিক অবস্থায় দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলেই তিনি অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সম্প্রতি পদ থেকে সরে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এছাড়া তার নেতৃত্বাধীন কমিশন পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল, যা সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে দেখা হয়নি বলে ওই সদস্য দাবি করেন।

পড়ুন>>সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

উল্লেখ্য, অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের অক্টোবর মাসে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যাপনা করতেন। D/ E/ D

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!