ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিন ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই কার্যকর হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। তবে পে-স্কেল সংক্রান্ত বিস্তারিত আলোচনা এখনো চলমান রয়েছে। তিনি জানান, আজ একটি নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা হয়েছে এবং সামনে আরও কিছু বিষয় পর্যালোচনা করা হবে। সব ধরনের আলোচনা ও পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের পক্ষ থেকে পে-স্কেল সংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সরকারের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬