মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও
- আপডেট সময় : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং দেশগুলোর নিজস্ব প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই চুক্তিকে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই তিন দেশের নেতৃত্বকে অভিনন্দন জানান।
ট্রাম্প তার পোস্টে বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান অবশেষে এই চুক্তিতে স্বাক্ষর করায় তিনি অত্যন্ত আনন্দিত। তার মতে, এই উদ্যোগটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা শেষ পর্যন্ত নিজেদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। চুক্তিটিকে তিনি “বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ- ওয়াও!” বলে আখ্যায়িত করেছেন।
পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত
উল্লেখ্য যে, গত ৭ আগস্ট মক্কার আল-সাফা প্রাসাদে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে দেশগুলোর মধ্যে সম্মিলিত প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতার একটি নতুন কাঠামো তৈরি হয়েছে।
চুক্তির মূল শর্ত অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সম্মিলিতভাবে তিনটি দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সামরিক ও নিরাপত্তা সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই চুক্তির প্রকৃতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এটি কোনো সামরিক জোট বা অক্ষ গঠন কিংবা কোনো ধরনের সাম্প্রদায়িক বা ধর্মীয় জোট তৈরির উদ্দেশ্যে করা হয়নি।মা//জ//ন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















