ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ প্রেক্ষাপট: ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত

 

 

 

 

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত

 

 

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার খুলে ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) প্রতিষ্ঠার সরকারি অনুমোদন মিলেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে।

সোমবার (১৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে ইএসডিও এ তথ্য জানায়। বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে এআই, তথ্যপ্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স, কৃষি, পরিবেশ ও জলবায়ু প্রযুক্তিসহ ভবিষ্যৎ কর্মবাজারে চাহিদাসম্পন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

 

পড়ুন>>সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ

 

ইউএসটির প্রতিষ্ঠাতা ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান বলেন, শুধু সনদ নয়, জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও উদ্ভাবনী চিন্তায় সক্ষম মানুষ তৈরি করাই বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য।

শিক্ষাবিদদের মতে, স্থানীয়ভাবে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ তৈরি হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় মেধাকে আঞ্চলিক উন্নয়নে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, উদ্যোক্তা বিকাশ ও কর্মসংস্থানেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!