রুপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল এর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মিনারা হাফিজা ফেরদৌস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার এআর এম আল মামুন, উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ আলী,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা ইয়াসমিন, বিআরডিবি অফিসার আফছানা জাহান,আইসিটি অফিসার মৃতঞ্জয় প্রমূখ।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩ ছাত্র রাফসান বসুনিয়া (নবম শ্রেণী)লাবীব হাসান (নবম) ও ফাইম ইসলাম (নবম শ্রেণী)কেক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply