লালপুরে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত।
নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়ন বিএনপির আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর)বিকেলে উপজেলার কদিমচিলান বাজারে ইক্ষু ক্রয় কেন্দ্রের মাঠ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলে হাজার হাজার বিএনপির নেতা-কর্মীরা সমাবেত হয়।
কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চাঁদ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষকদলের সাবেক সভাপতি শ্রী বাবু রঞ্জিত কুমার সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, গোপালপুর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির উদ্দিন বাবু।
এছাড়াও উক্তসুধী সমাবেশে উপস্থিত ছিলেন আব্দুল হাই নান্নু সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবদল,মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা, জনাব মোঃসাজেদুল ইসলাম হলুদ সভাপতি উপজেলা জিয়া পরিষদ, এজাজুল হক বাচ্চু সাবেক সাধারণ সম্পাদক লালপুর ইউনিয়ন বিএনপি, যুব নেতা এ.টি.এম.জাহিদুল আলম ডলার, সুমন আলী মাইজভান্ডারী, মোহাম্মদ কালু, মোহাম্মদ নূহ আলী।
এছাড়াও মোহাম্মদ হাসানুজ্জামান হাসান সাবেক যুগ্ন-আহবায়ক সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল, মোহাম্মদ মেহেদী হাসান আরিফ সহ-সভাপতি নাটোর জেলা ছাত্রদল, মোহাম্মদ এনামুল হক বিদ্যুৎ সহ-সভাপতি নাটোর জেলা ছাত্রদল, মোহাম্মদ মঞ্জু হোসেন রয়েল সদস্য সচিব উপজেলা ছাত্রদল, সাকিব আহমেদ সিনিয়র যুগ্ন-আহবায়ক উপজেলা ছাত্রদল মোঃ কামরুল হাসান যুগ্ন-আহবায়ক উপজেলা ছাত্রদল ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply