রাণীশংকৈলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা (রাণীশংকৈল রাইজিং) শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে এদিন বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদের সভাপতিত্বে সভায় নাগরিক কমিটির লক্ষ্য ও গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, গোলাম মর্তুজা সেলিম ও মো.অলিউল্লাহ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাণীশংকৈল উপজেলার ছাত্র প্রতিনিধি মো.হাবিব ও মো. জসিমসহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
পড়ুন>> কুড়িগ্রামে নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন
সভায় বক্তরা বলেন- তারুণ্যের বাংলাদেশে ফ্যাসিষ্টদের কোন ঠাঁই নেই। আসুন সকল পেশাজীবি নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলি, কোন ভাবে যেন নতুন বাংলাদেশ আর কোন ফ্যাসিষ্ট দ্বারা আক্রান্ত না হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ বা আক্রান্ত হয়েছে তাদের পরিবার বা আহত ব্যক্তিরা কোন ভাবে যেন অবহেলিত না হয় সেদিক আমাদের খেয়াল রাখতে হবে।
আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে তারুণ্যের হাত দিয়ে নতুন বাংলাদেশকে পূর্ণ সংস্কার করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























