admin
২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন

কুড়িগ্রামে নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন

 

কুড়িগ্রামে নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন

কুড়িগ্রামে নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন। পরিবারে আহাজারি, নিহতের ঘটনায় ২০জনকে আসামি করে হত্যা মামলা দায়ের কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

 

নিহত আশরাফুল উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে। ঘটনার পর পরেই উত্তেজিত জনতা শুক্রবার রাতেই প্রতিপক্ষের দোকানপাট ভাঙচুর ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে।

পড়ুন>> রাজারহাটে ছাত্রলীগের সাবেক নেতা বাঁধন গ্রেপ্তার

 

 

পরে আজ শনিবার (২৮ ডিসেম্বর) উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

 

এর আগে গত কাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর উলিপুর পৌর শহরের থানা চত্বরে (থানারোডে) এ ঘটনা ঘটে। এদিকে নিহত আশরাফুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

 

জানাজায় হাজার -হাজার মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে, জানাজার পুর্বে সদ্য গঠিত আহবায়ক কমিটির সদস্য ওবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি তাসভীরুল ইসলাম আবেগপূর্ণ বক্তব্য রাখেন।অপরদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

 

এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক কালবেলা প্রতিবেদককে বলেন, থানায় দুই পক্ষের বৈঠক চলাকালে মারামারি হয়েছে শুনেছি। ওই সময় আশরাফুল আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়।

পড়ুন>> সড়ক পথকে টপকাতে নতুন পরিকল্পনা রেলপথের

গত ২৩ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে এ উত্তেজনার সৃষ্টি হয়। কমিটিতে খালেক সমর্থিত মোস্তাফিজার রহমান আহবায়কের পদ পেলে তাদের সমর্থকরা বেপরোয়া হয়ে উঠার কারনেই এ ঘটনা ঘটে।আমি এর তিব্র নিন্দা ও বিচার দাবি করছি।

 

কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা কালবেলাকে বলেন, আমি বতর্মানে ঢাকায় আছি।

 

বিষয়টি জেনেছি, দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে তাই বলে কাউকে মেরে ফেলতে হবে এটা কোনো ক্রমেই মেনে নেয়া যায়না।

 

আমি এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যাবস্থা নেয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।

 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, যুবদল নেতা নিহতের ঘটনায় তার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছে।

এতে ২০ জন এজাহার নামীও আসামিসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলি জমে নাব্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার প্রাণহানি

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

১০

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

১১

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১২

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১৩

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১৪

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৬

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৭

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৮

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১৯

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

২০
error: Content is protected !!