রাণীশংকৈলে আশংকাজনক ভাবে বেড়েছে চুরির ঘটনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে আশংকাজনক ভাবে বেড়েছে চুরির ঘটনা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে বন্ধ স্কুল 

রাণীশংকৈলে আশংকাজনক ভাবে বেড়েছে চুরির ঘটনা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
উপজেলা জুড়ে ব্যাপকহারে চুরির হিড়িক বেড়েছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভাসহ উপজেলায় আশংকাজনক ভাবে  বেড়েছে চুরির ঘটনা। চুরি হচ্ছে মসজিদসহ দোকানপাট  ও বাসাবাড়িতে।

গত ১ মাসের মধ্যে পৌরসভার ৫২টি মসজিদের মধ্যে ২০টি মসজিদে সোলার ব্যাটারি চুরি হয়েছে। মসজিদের ব্যাটারি, পানি তোলার পাম্প এমন কি দান বাক্স পর্যন্তও রেহাই পাচ্ছেনা চোরদের হাত থেকে।

মসজিদে চুরির ব‍্যাপারে পুলিশ প্রশাসন বলছে আমরা কি মসজিদে মসজিদে পাহাড়া দেবো?

সরেজমিনে খোঁজ নিয়ে গেছে, উপজেলায় গরু,  বাসাবাড়িতে ও দোকানপাটে ব‍্যাপক হারে চুরি বেড়েছে।

অপরপক্ষে, গত ১ মাসের ব্যবধানে পদমপুর এলাকার রায়েস আলী’র মোবাইল, বাইসাইকেল ও নগদ টাকা, কেউটানের সোহেল রানার ২টি গরু, বলিদ্বারার হুমায়ুন কবিরের গোডাউনের নগদ ৮৫ হাজার টাকা।

সুমনের বিভিন্ন মালামাল সহ ৩০ হাজার টাকা, নেকমরদ যদুয়ারে হাবিবুর রহমানের ১টি গরু, আবু সাইদ ইউসুফ আলী’র স্বর্ণলংকার সহ ৫ লক্ষ টাকা, পারকুন্ডার সুজন রায়ের ১টি গরু, আনারুলের ২টি গরু, কুমোরগঞ্জ কমিউনিটি ক্লিনিকের মোটর।

নেমরদর যদুয়ার গ্রামের ইব্রাহীমের বাড়িতে স্বর্ণালংকার ও জিনিষপত্রসহ ১৫ লক্ষ টাকা, টিউবওয়েল, চোপড়া প্রাথমিক বিদ্যালয়ের মোটর, ভরনিয়া উচ্চ বিদ্যালয়ের ল্যাবটব চুরি হয়েছে।

এ ছাড়াও আমজুয়ান মসজিদের ব্যাটারি, আমজুয়ান সামসিয়া মসজিদের ব্যাটারি, ফুলবাড়ি মসজিদের ব্যাটারি, খঞ্জনা মসজিদের ব্যাটারি, বিলপাড়া ও বলিদ্বারা মসজিদের দান বাক্স ও পৌরসভা ৫২টি মসজিদের মধ্যে ২০টি মসজিদে সোলার ব্যাটারি চুরি হয়েছে। মসজিদসহ এসব চুরির ঘটনায় এলাকার মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, প্রতিটি মসজিদে মসজিদে কি আমরা পাহাড়া দেবো?

এটি দ্বায়িত্ব হচ্ছে মসজিদ কমিটির। আমরা চোরের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন এরই মধ্যে এই উপজেলার কুখ্যাত চোর সর্দার আমীর হোসেনকে গত ২৬ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!