রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ১০ আগস্টের আজকের সারাদেশের আবহাওয়ার পুর্বাভাস আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ নামাজের সময়সুচী

রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

 

 

রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

 

রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার ১০ আগস্ট সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিলাহাটি রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫ থেকে ২০ জন অংশ নেন।

পড়ুন>> সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন

 

মানববন্ধনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের  কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে অসদাচরণ, বাকবিতণ্ডা কিংবা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন, সহকারী স্টেশন মাস্টার হায়দার আলী, হেড বুকিং কাওসার আলী, বুকিং সহকারী নাসির উদ্দীন, বুকিং সহকারী নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

 

পড়ুন>>ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭

এসময় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কর্মক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, অসদাচরণ বা দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

উল্লেখ্য যে, গত ৭ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে টিকিট চেকিংকে কেন্দ্র করে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়।

এর প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনের মতো চিলাহাটি রেলওয়ে স্টেশনে ও  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!