ফেনীতে স্বামী-শাশুড়ির নির্যাতনে গৃহবধূর মৃত্যুর দায়ে শাশুড়ি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে
ফেনীতে স্বামী-শাশুড়ির নির্যাতনে গৃহবধূর মৃত্যুর দায়ে শাশুড়ি গ্রেফতার করেছে পুলিশ।
বিয়ের ৩ মাসের মাথায় স্বামী-শাশুড়ির নির্যাতনে সুলতানা আক্তার খুকুমনি নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এজহারভুক্ত আসামি শাশুড়ি আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে
পুলিশ।
সোমবার আসামির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় গৃহবধূর মা জাহেদা বেগম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নিহত গৃহবধূ খুকুমনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদের মেয়ে।
তিন মাস আগে একই উপজেলার শর্শদি ইউনিয়নের জেরকাছাড গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে খুকুমনিকে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে।
খুকুর দরিদ্র পরিবার যৌতুকের টাকা জোগাড় করে দিতে না পারায় প্রায়ই খুকুমনিকে নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের সদস্যরা।
এক পর্যায়ে খুকুমনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে খুকু মনি মারা যায়।পুলিশ জানায়, এ ঘটনায় খুকুমনির মা জাহেদা বেগম বাদী হয়ে স্বামী মোবারক হোসেন, শাশুড়ি আমেনা খাতুন ও ননদ রুনা আক্তারের নামে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে শাশুড়ি আমেন খাতুনকে গ্রেপ্তার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান জানান,
গৃহবধূর মৃত্যুর ঘটনায় ফেনী মডেল থানায় ৩ জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে।
এজহারভুক্ত আসামি আমেনা খাতুনকে গ্রেপ্তার
করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























