ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু! 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৮২৮১৮ বার পড়া হয়েছে

পুকুরে ডুবে নিহত ছাত্রদল নেতা মমিন আলী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু!

সকালে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নামাজ আদায় করেছিলেন। প্রিয়জনদের সঙ্গে কেটেছিল উৎসবের হাসিমাখা কিছু মুহূর্ত। কিন্তু সেই আনন্দ কয়েক ঘণ্টার ব্যবধানে পরিণত হলো গভীর শোকে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ ভান্ডারা এলাকায় পুকুরে ডুবে মোঃ মমিন আলী (২২) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।

নিহত মমিন আলী দক্ষিণ ভান্ডারা এলাকার আজিজুর ইসলাম ওরফে পচকটুর ছেলে এবং ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন>> কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকালে মমিন পরিবারের সদস্যদের সঙ্গে নামাজ আদায় করে বাড়ি ফিরে আসেন। দুপুরের দিকে বাড়ির পাশের নিজেদের পুকুরে গোসল করতে নামেন তিনি। গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। যে বাড়িতে সকালে ছিল ঈদের আনন্দ, সেই বাড়িতেই দুপুর গড়াতেই শুরু হয় আহাজারি আর কান্নার রোল। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

মমিন আলী স্থানীয়ভাবে ভদ্র, বিনয়ী ও সামাজিক তরুণ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সক্রিয় ও জনপ্রিয় মুখ। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

পড়ুন>> কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে রাঙ্গামাটির শীর্ষ মাদক সম্রাট গ্রেফতার

এদিন রাত সাড়ে ৯টায় দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজার পরে  স্থানীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন, এমন দোয়াই করছেন এলাকাবাসী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু! 

আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬