সুন্দরগঞ্জের শান্তিরামবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৮৮৬৭ বার পড়া হয়েছে
সুন্দরগঞ্জের শান্তিরামবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা শুভ উদ্বোধন
সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়ন বাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’র শুভ উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী আনিছ।
ভাই হারানোর বেদনা থেকে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়নবাসীর আর্তমানবতার সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট শিল্পপতি ও ১০নং শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ দাছিজুল হক আনিছ।
পড়ুন>> ২৫ জুলাই মাঠে গড়াচ্ছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ফুটবল লীগ
ইউনিয়নের গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে তিনি ইউনিয়ন বাসীর জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা’র শুভ উদ্বোধন করেছেন।
বুধবার (২৭ মে) এক উদ্ধোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবামূলক ফ্রি অ্যাম্বুলেন্সের কার্যক্রমের শুরু হয়।
এই সেবার মাধ্যমে জরুরি রোগী ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, যা স্থানীয়দের চিকিৎসা সেবায় বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পড়ুন>> “মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক” —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানের ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণদের খেলাধুলায় অনুপ্রেরণা যোগাতে বিভিন্ন ওয়ার্ডে তরুণদের মাঝে খেলনা সামগ্রী প্রদান করা হয়েছে। এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের ৫হাজর ব্যক্তির মধ্যে একটি করে নামাজী টুপি দেওয়া হয়েছে।
আরও পড়ুন>> ভূরুঙ্গামারীতে এলপি গ্যাসের ডিলার সংকট: বিপাকে সাধারণ ভোক্তারা
সাধারণ মানুষের কল্যাণে এই সেবামূলক কার্যক্রম দীর্ঘদিন থেকে করে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও ১০নং শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ দাছিজুল হক (আনিছ)।
এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ইউনিয়নে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করার একটাই উদ্দেশ্য । স্বজন হারানোর বেদনা আমি বুঝি একটি অ্যাম্বুলেন্সের জন্য আমি আমার অসুস্থ ভাইকে সঠিক সময়ে মেডিকেলে নিতে পারিনি।
সঠিক সময় অ্যাম্বুলেন্স না পাওয়ায় আমার ভাইকে চিরতরে হারিয়েছি। সেই বেদনা থেকে আমি সিন্ধান্ত নিয়েছিলাম আমার ইউনিয়ন বাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করার। আল্লাহর আমাকে তৌফিক দান করেছে তাই আজ এই সেবা চালু করতে পারলাম।আমার যতদিন বেঁচে থাকবো এই সেবা চালু থাকবে ইনশাআল্লাহ। এছাড়া ইউনিয়ন বাসীর জন্য মানবিক কাজ চালিয়ে যাবো।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























