admin
৩১ মে ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে মা-শিশু ও বিশেষায়িত সেবা শুরু

 

 

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে মা-শিশু ও বিশেষায়িত সেবা শুরু

 

 

বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে আগামী ১৮ জুন থেকে মা-শিশু, অ্যাজমা ও হৃদরোগীদের চিকিৎসাসেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। একই দিন হাসপাতালটিতে মা ও শিশুর জন্য দুটি ওয়ার্ডও উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে অপারেশন থিয়েটার, আইসিইউ ও ডায়াগনস্টিক সেন্টার চালু করে আগামী এক বছরের মধ্যে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

 

 

রবিবার দুপুরে বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত হাসপাতালের হলরুমে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

 

 

 

তিনি বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন। ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ১৮ জুন নতুন সেবাগুলোর কার্যক্রম শুরু হবে।

পড়ুন>> যাত্রী বাঁচাতে নিজের প্রাণ প্রদাকারী দুলালের পরিবারের পাশে ইউএনও

 

 

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিচালনা কমিটির উপদেষ্টা ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এ সময় পরিচালনা কমিটির সদস্য মোশাররফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল,বগুড়া চেম্বারের প্রতিনিধি আতিকুর রহমান বাদল, ডা.শাহ মো: শাজাহান আলী, ডা. আসফারুল হাবিব রোজ, ডা. ইউনুস আলীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন>> নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী উদযাপন

 

 

সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

 

 

 

সভায় জানানো হয়, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি একসময় শিশু চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এর কার্যক্রম ব্যাহত হয়। নতুন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে হাসপাতালটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১০

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১১

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১২

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৪

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৫

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৬

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১৭

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

১৮

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১৯

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

২০
error: Content is protected !!