সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সুজাতপুর গ্রামে পবিত্র ঈদের দিনে ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিপক্ষের সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় ৪জন আহত হয়েছেন এবং বাড়িঘর ভাংচুর ও লুঠপাটের ঘটনা ঘটেছে ।
আহতরা হলেন ১। সুহেল মিয়া(৪৫ ), ২। ফারুক মিয়া(৫৫ ), উভয় পিতাঃ চান মিয়া, ৩। মোঃ শরীফ (২৪), পিতা: মোঃ আব্দুল মালিক, ৪। মইনুল হক(২৩), পিতাঃ আব্দুল নুর। আহতরা সকলে সাচনা বাজার ইউনিয়নের সুজাতপুর গ্রামের বাসিন্দা।
জানাযায় ঘটনাটি ঘটে ২৮মে বৃহস্পতিবার ঈদের দিন রাত আনুমানিক ১০টার দিকে সুজাতপুর গ্রামের সুহেল মিয়ার বাড়িতে। প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাযায় একই গ্রামের বাসিন্দা আলী নুর মিয়ার ছেলে মোঃ সামছুল প্রবাসে থেকে তার ফেইসবুক “md Shamsul “আইডি থেকে লেখা পোষ্ট” (আমারে নিয়া টানাটানা খোঁচাখুচি কইরা কোন লাভ নাই যদিঠীগী আমার সাথে লাগার ইচ্ছা থাকে তাইলে ডাইরেক্ট লাগ তখন দেখা যাবই যাবো কার হেডম কতটুকু)” এই স্টাটাস দেওয়ার পর একই গ্রামের বড়বাড়ি দক্ষিণ এলাকার বাসিন্দা আলিম উল্লাহ, আবুল ফয়েজ, ফয়সল, রিয়াজুল, ইয়াহিয়া, উসমান, আব্দুল আলী, গোলাপ মিয়া, ফয়জল, রাসেল, শরীফ, জাকির, মনর, হুমায়ূন, হোসাইন, আক্কল আলী, উজ্জ্বল, মামুন, মেহেদী মিলে সংঘবদ্ধভাবে প্রবাসী সামছুলের আত্মীয় স্বজনদের বাড়িতে রাতের আধাঁরে হামলা চালায়।
এসময় সুহেল মিয়াসহ চার জনকে মারধর করে আহত করে বাড়িঘর ভাংচুরসহ ঘরের ভিতরে থাকা নগদ টাকা ও স্বর্নঅলংকার লুঠকরে নিয়ে যায় বলে জানান আহতদের পরিবার ।
এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকা জনক রয়েছে। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পরিবার।
এব্যপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply