ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ

তাড়াশে খাল বন্ধ করে পুকুর খনন: ৫ গ্রামের পাকা ধান পানির নিচে

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৯৯৭৭ বার পড়া হয়েছে

তাড়াশে খাল বন্ধ করে পুকুর খনন: ৫ গ্রামের পাকা ধান পানির নিচে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে খাল বন্ধ করে পুকুর খনন: ৫ গ্রামের পাকা ধান পানির নিচে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাধীন বারুহাস ইউনিয়নের কুসুম্বী টু পলাশী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা একটি সরকারি খাল অবৈধ ভাবে দখল করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

আর এই আত্মঘাতী পুকুর খননের ফলে পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সম্প্রতি হয়ে যাওয়া উজানের বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পড়ুন>> নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক তারেক, সদস্য সচিব সুবীর

এতে পলাশী, পোঁওতা, বস্তুল, মনোহরপুর ও কুসুম্বী (আংশিক) এলাকার মাঠের পর মাঠ—কয়েক হাজার একর জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এনজিওর ঋণ আর চড়া সুদে দাদন নিয়ে ঘামঝরানো ফসলের এই করুণ দশা দেখে দিশেহারা হয়ে পড়েছেন ওই অঞ্চলের হাজারো কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুসুম্বী ও পলাশী গ্রামের মধ্যবর্তী পাকা রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এই খালটি। কিন্তু জনৈক এক ব্যক্তি নিয়মনীতির তোয়াক্কা না করে খালের মাঝখানে মাটি কেটে বিশাল পুকুর তৈরি করায় পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পানি এই প্রতিবন্ধকতার কারণে নামতে পারছে না। ফলে বিস্তীর্ণ ফসলের মাঠ এখন অথৈ সাগরে পরিণত হয়েছে। কৃষকের কষ্টের পাকা ধান এখন পানির নিচে পঁচছে।

স্থানীয় পলাশী ও কুসুম্বী গ্রামের কয়েকজন কৃষক বলেন, আমরা ধার-দেনা করে, দিনরাত এক করে এই ধান আবাদ করেছি। ধান কাটার ঠিক আগ মুহূর্তে এসে খালের মুখ বন্ধ করে পুকুর কাটায় আজ আমাদের সব শেষ হয়ে গেল। চোখের সামনে সোনার ফসল পানির নিচে পচে যাচ্ছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আমরা এই অবৈধ পুকুর দ্রুত অপসারণ করে পানি নিষ্কাশনের দাবি জানাচ্ছি। প্রশাসনের আশু পদক্ষেপই কেবল আমাদের এই সর্বনাশের হাত থেকে রক্ষা করতে পারে। অবিলম্বে এই বাঁধ বা পুকুরের পাড় কেটে দিয়ে পানি নামার ব্যবস্থা না করলে শুধু ধান নয়, আগামী দিনে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

পড়ুন>>টাকার লোভে নবজাতক বিক্রি: সন্তান ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, সরকারি খাল বা পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে পুকুর খনন করা সম্পূর্ণ বেআইনি। কৃষকদের ফসলের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমি দ্রুতই ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠাচ্ছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে খাল বন্ধ করে পুকুর খনন: ৫ গ্রামের পাকা ধান পানির নিচে

আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬