২৫ জুলাই মাঠে গড়াচ্ছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ফুটবল লীগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৫ জুলাই মাঠে গড়াচ্ছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ফুটবল লীগ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্যান্ডউইথ সংকটের ঝুঁকিতে বাংলাদেশ: ২০২৮ সাল নাগাদ বড় বিপর্যয়ের আশঙ্কা সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থগিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা দেশের সব মেডিকেল ও জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী নেপালে বন্যা: ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩ শ্রমিক বাংলাদেশসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল

২৫ জুলাই মাঠে গড়াচ্ছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ফুটবল লীগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে ক্লাব কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের নিয়ে প্রস্তুতি সভা।

 

 

 

২৫ জুলাই মাঠে গড়াচ্ছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ফুটবল লীগ

 

 

কুড়িগ্রামে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে প্রথম বিভাগ ফুটবল লীগ। স্থানীয় ফুটবলের ধারাবাহিকতা বজায় রাখা, নতুন খেলোয়াড় তৈরি এবং জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ লীগের আয়োজন করা হচ্ছে। আগামী ২৫ জুলাই ২০২৬ থেকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে লীগের খেলা শুরু হবে। এবারের আসরে অংশ নেবে জেলার ১২টি দল।

 

 

 

লীগ আয়োজন উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে ক্লাব কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু।

 

 

সভায় লীগের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের নিবন্ধন, খেলার সময়সূচি, মাঠ ব্যবস্থাপনা, রেফারিং, শৃঙ্খলা ও দর্শক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। ক্লাব প্রতিনিধিরা সফল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ আয়োজনের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

পড়ুন>> সৌদির সঙ্গে মিল রেখে জলঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত

 

ক্লাব কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক, আব্দুল মতিন, সামীউর রহমান হীরা, শানু, হাফিজুর রহমান, আশরাফুল হক, আতাউর রহমান নয়ন, সাবেক ফুটবলার ওয়াজেদ আলী ঝিনুক, রফিকুল ইসলাম ঝিনকু, নয়ন চন্দ্র সরকার এবং ফুটবল সংগঠক জালাল হোসেন লাইজু।

 

 

 

সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু বলেন, “কুড়িগ্রামের ফুটবলের ঐতিহ্য অনেক পুরোনো। সেই ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত লীগ আয়োজনের বিকল্প নেই। প্রথম বিভাগ ফুটবল লীগ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি জেলার তরুণ ফুটবলারদের নিজেদের মেধা ও সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। আমরা চাই সুন্দর, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লীগ উপহার দিতে। এজন্য ক্লাব কর্মকর্তা, সংগঠক, খেলোয়াড় এবং দর্শকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।”

পড়ুন>> বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে নতুন পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

 

 

তিনি আরও বলেন, “জেলার ফুটবলকে আরও গতিশীল করতে জেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়েছে। ক্লাবগুলো আন্তরিকভাবে এগিয়ে এলে কুড়িগ্রামের ফুটবল আবারও আগের অবস্থানে ফিরে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

 

 

 

সভা শেষে উপস্থিত ক্লাব কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা সফল লীগ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, আসন্ন প্রথম বিভাগ ফুটবল লীগ ঘিরে আবারও ফুটবল উন্মাদনায় মুখর হয়ে উঠবে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!