হেরো বাংলাদেশ মানবিক সংগঠনের কোরবানির মাংস নিতে অসহায় দুঃস্থদের গুনতে হচ্ছে টাকা ‎ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হেরো বাংলাদেশ মানবিক সংগঠনের কোরবানির মাংস নিতে অসহায় দুঃস্থদের গুনতে হচ্ছে টাকা ‎ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত প্রেক্ষাপট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি প্রেমের টানে সুদূর চীন থেকে নাটোরে এসেও দেখা পেলেন না চীনা যুবক ব্যান্ডউইথ ঝুঁকিতে বাংলাদেশ: ২০২৮ সাল নাগাদ বড় বিপর্যয়ের আশঙ্কা সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থগিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ

হেরো বাংলাদেশ মানবিক সংগঠনের কোরবানির মাংস নিতে অসহায় দুঃস্থদের গুনতে হচ্ছে টাকা ‎

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
হেরো বাংলাদেশ মানবিক সংগঠনের কোরবানির মাংস নিতে অসহায় দুঃস্থদের গুনতে হচ্ছে টাকা।

হেরো বাংলাদেশ মানবিক সংগঠনের কোরবানির মাংস নিতে অসহায় দুঃস্থদের গুনতে হচ্ছে টাকা


অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে। ঘটনাটি ঘোগাদহ ইউনিয়নে ঘটেছে অভিযোগ রয়েছে, প্রতি পরিবারকে ৩ কেজি করে মাংস দিতে জন প্রতি ১ হাজার টাকা নেওয়া হয়েছে। টাকা দিতে না পারলে মাংস দেওয়া হয়নি বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সংগঠনটি অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণের ঘোষণা দেয়। পরে মাংস নিতে আসা দুঃস্থ পরিবারের কাছ থেকে নির্ধারিত অর্থ দাবি করা হয়। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

 

  সংগঠনের প্রতিনিধি মোঃ মাসুদ রানা অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, “আমাদের কিছু শর্ত ছিল। যারা শর্ত মানছে না, তাদেরকে কোরবানির মাংস দেওয়া হয়নি।”

‎পড়ুন>> সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা

 

 

এদিকে ভুক্তভোগী নুর আমিন বলেন, “হামরা গরীব মানুষ। টাকা থাকলে তো নিজেরাই কোরবানি দিতাম, বাজার থেকে মাংস কিনে আনতাম। টাকা দিতে পারি নাই, তাই মাংস দেয় নাই।”

 

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, অসহায় মানুষের জন্য বরাদ্দ কোরবানির মাংসের বিনিময়ে টাকা নেওয়া মানবিকতার পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।স্থানীয়  রকেট, মামুন, শহিদুল এর সাথে জড়িত।

‎    কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, এ বিষটি আমি অবগত নই।তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!