সৌদির সঙ্গে মিল রেখে জলঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৫০৩১ বার পড়া হয়েছে
সৌদির সঙ্গে মিল রেখে জলঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদির সঙ্গে মিল রেখে জলঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত।
সারা দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে উপজেলার কাঁকড়া চৌপতি, পশ্চিম গোলমুন্ডা ও আশপাশের বিভিন্ন এলাকায় ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন। নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত আদায় করা হয়।
পড়ুন>> বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে নতুন পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা
জামাত শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও তারা আগাম ঈদ উদযাপন করছেন। এ সময় খতিব কোরবানির তাৎপর্য ও ত্যাগের শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ঈদ উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে ঈদকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























