কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে রাঙ্গামাটির শীর্ষ মাদক সম্রাট গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে রাঙ্গামাটির শীর্ষ মাদক সম্রাট গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ কক্সবাজারের সুগন্ধা সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি

কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে রাঙ্গামাটির শীর্ষ মাদক সম্রাট গ্রেফতার

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার রাঙ্গামাটির শীর্ষ মাদক সম্রাট মোঃ হোসেন।

 

 

 

কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে রাঙ্গামাটির শীর্ষ মাদক সম্রাট গ্রেফতার


রাঙ্গামাটি শহরের বনরূপা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার পলাতক আসামি ও চিহ্নিত ‘মাদক সম্রাট’ মোহাম্মদ হোসেন (৪৮)কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

 

 

২৭ মে (বুধবার) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম বনরূপা বাজার এলাকায় এই সফল অভিযান চালায়।

​পড়ুন>> ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা: ২টি ড্রেজার জব্দ

 

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মোহাম্মদ হোসেন রাঙ্গামাটি পৌরসভার ০৬নং ওয়ার্ডের শিমুলতলী (রূপনগর) এলাকার বর্তমান বাসিন্দা এবং মৃত সাহাব মিয়ার ছেলে। তার স্থায়ী ঠিকানা ১০২ রাঙ্গাপানি মৌজার টিভি সেন্টার রূপনগর এলাকায়।​

 

 

 

কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এলাকায় সে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে বনরুপা বাজারে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।​

 

 

পুলিশ প্রশাসন আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!