admin
১৫ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত: অভিযুক্ত কিশোর গ্রেফতার

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত: অভিযুক্ত কিশোর গ্রেফতার

 

 

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত: অভিযুক্ত কিশোর গ্রেফতার

 

 

 

রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা এলাকায় ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার চংলাছড়ি এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

 

আটককৃত কিশোরের নাম মোঃ তৌসিব (১৫), স্থানীয়ভাবে সে সাইফুল ইসলাম নামেও পরিচিত। সে রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার মোঃ সেলিম ও বিবি বেগমের পুত্র এবং পেশায় একজন জেলে।​

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চংলাছড়ি এলাকায় ভিকটিম কিশোরীর পরিবারের সদস্যরা কাজে বাড়ির বাইরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তৌসিব ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে ধাওয়া করে হাতে-নাতে আটক করে।

​পড়ুন>> ঠাকুরগাঁও বড়মাঠের পাশে মিলল এসএসসির ৫০ টি খাতার বান্ডিল

 

 

 

ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের খবর দেওয়া হয়। তাদের উপস্থিতিতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় সংবাদ পাঠানো হলে বিকেল আনুমানিক ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত কিশোরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

​পড়ুন>>তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৭

 

তদন্ত কর্মকর্তা (এসআই) মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছি। ভিকটিম কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

এদিকে প্রতিবন্ধী কিশোরীর ওপর এমন অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে চীন-কাতার সম্পর্ক কেন আরও গভীর হচ্ছে?

পলি জমে নাব্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার প্রাণহানি

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

১০

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

১১

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

১২

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১৩

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১৪

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১৫

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৭

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৮

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৯

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

২০
error: Content is protected !!