দৌলতপুরের চরাঞ্চলে বানভাসী মানুষের মাঝে চিলমারীর জনপ্রতিনিধিরা।
কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের বন্যা প্লাবিত পোল্টির মোড় বাজুমারা ও মানিকের চরের বাণভাষী অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন চিলমারি ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
গত সোমবার দিনব্যাপী চরাঞ্চলের বানভাসি অসহায় পরিবার গুলোর মাঝে ১০ কেজি করে চাউল ও শুকনা খাবার বিতরণ করেন। চিলমারি ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান, চিলমারি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান শেখ, চিলমারি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ মেহের শিকদার।
জোতাশাহী মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক ও চিলমারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান অপু, চিলমারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হুমায়ুন কবির, মোঃ শহিদুল ইসলাম মেম্বর, মোঃ বাতেন শেখসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন জনপ্রতিনিধি ও সমাজসেবকরা।
এসময় চিলমারীর জনপ্রতিনিধিরা দৌলতপুর উপজেলা পরিষদের মাধ্যমে সরবরাহকৃত বন্যা কবলিত প্রত্যেকটি পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী পৌঁছে দেন এবং পরবর্তীতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরদের অসহায় বন্যার্ত পরিবারগুলোর পাশে দাড়াতে আহবান জানান।
Leave a Reply