দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন
দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

 

 

দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী খ্যাত আল্লারদর্গা বাজারের চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ২ কিলোমিটার সড়ক সংস্কার এবং আরসিসি ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আল্লারদর্গা বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।

পড়ুন>>মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

 

​কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ৩২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের আওতায় আল্লারদর্গা নাসির নগর থেকে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটারসহ মোট ২ কিলোমিটার রাস্তায় রড ও সিমেন্টের কংক্রিট (আরসিসি) ঢালাই দেওয়া হবে। একই সাথে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য সড়কের উভয় পাশে টেকসই আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত এ কাজের উদ্বোধন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

পড়ুন>>কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গা বাজারের এই জরাজীর্ণ সড়কটি দীর্ঘ দিন ধরে দৌলতপুরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ ছিল। অবহেলা ও জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জনগণকে এই সংকট থেকে মুক্তি দিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। সিডিউল অনুযায়ী কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

​অনুষ্ঠানে কুষ্টিয়া সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হতো। এবার সুপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে মজবুত সড়ক তৈরি করা হচ্ছে, যাতে আগামী বহু বছর এখানে জলাবদ্ধতা বা সড়ক ভাঙনের সমস্যা না থাকে।

আরও পড়ুন>> কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

 

প্রকল্পের উদ্বোধনকালে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গা বাজারের এই সড়কটি দৌলতপুরবাসীর জন্য দীর্ঘদিনের এক বড় যন্ত্রণার কারণ ছিল। অবহেলা ও জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে।

জনগণকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ৩২ কোটি টাকা ব্যয়ে মানসম্মত আরসিসি ঢালাই রাস্তা ও টেকসই ড্রেন নির্মাণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আর পানি জমে রাস্তা নষ্ট না হয়। কাজের সর্বোচ্চ মান নিশ্চিত করে দ্রুততম সময়ে এর নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!