রায়পুরায় বাসের চাপায় নিহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রায়পুরায় বাসের চাপায় নিহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

রায়পুরায় বাসের চাপায় নিহত-৩

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
রায়পুরায় বাসের চাপায় নিহত-৩

নরসিংদী রায়পুরায় বাসের চাপায় নিহত হয়েছেন ৩জন।

উপজেলার ভিটি মরজার এলাকায় (ঢাকা-সিলেট) মহাসড়কে বাসের চাপায় নারী সহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মোঃ কাসেম মিয়ার স্ত্রী দোলন বেগম (৪৫) ও তার ছেলে আরিয়ান (১০) এবং বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে রানা মিয়া (১৯)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড থেকে চার–পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভিটি মরজালের দিকে যাচ্ছিল।

সিএনজিটি ভিটি মরজালে পৌঁছার পর ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির ভিতরে থাকা নারী সহ তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে এলাকাবাসী উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তিনজনের লাশ ও দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তিদের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।

১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এন এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!