সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে যেসব কমিটি রয়েছে, তা দ্রুত পুনর্গঠন ও হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে যেসব কমিটি গঠন করা হয়েছিল, তার অধিকাংশই দীর্ঘ সময় ধরে হালনাগাদ করা হয়নি। অনেক ক্ষেত্রে এসব কমিটির কার্যক্রমের তথ্য বা প্রজ্ঞাপনও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অকার্যকর অবস্থা নিরসনে এবং সরকারি কাজে গতিশীলতা আনতে বিদ্যমান সব কমিটি নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কমিটি পুনর্গঠনের সময় স্থানীয় পর্যায়ের সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রতিটি কমিটিতে স্থানীয় তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। এই তিনজনের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে, যাদের মনোনয়ন দেবেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক।
চিঠিতে আরও জানানো হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার আওতাধীন সব পর্যায়ের বিদ্যমান কমিটি হালনাগাদ করতে হবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিস্তারিত অবহিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর এই পুনর্গঠন প্রক্রিয়া বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অংশীজনের অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। প্রতিবেদনে যোগ করা। দ/ এ
Leave a Reply