উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান
- আপডেট সময় : ০৭:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান
চীনের বিজ্ঞানীরা ‘সুপারম্যান’ নামের একটি নতুন হিউম্যানয়েড রোবট উদ্ভাবন করেছেন, যা গতির লড়াইয়ে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকেও ছাড়িয়ে গেছে। ট্র্যাকে দৌড়ানোর সময় এই প্রোটোটাইপ রোবটটি ঘণ্টায় ২৮.৩ মাইল বা প্রতি সেকেন্ডে ১২.৬৬ মিটার গতি তুলতে সক্ষম হয়েছে।
তুলনায়, ২০০৯ সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট ঘণ্টায় ২৭.৭৮ মাইল বা প্রতি সেকেন্ডে ১২.৪২ মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। প্রযুক্তি ও গতিবিদ্যার সীমানা ছাড়িয়ে মানুষের শারীরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো এই রোবটটি তৈরি করেছে চীনের হাংঝৌভিত্তিক প্রতিষ্ঠান ইউনিট্রি।
পড়ুন>>অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন
দৌড়ের পাশাপাশি লাফানোর ক্ষেত্রেও রোবটটি অনন্য নজির স্থাপন করেছে। ভিডিওর একটি অংশে দেখা যায়, স্থির অবস্থা থেকে রোবটটি দুই মিটার উচ্চতায় লাফ দিচ্ছে। এটি ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্পেলের গড়া ১.৭ মিটার বা ৫ ফুট ৭ ইঞ্চির লম্বালম্বি লাফানোর বিশ্ব রেকর্ডকে পেছনে ফেলেছে। রোবটটির পায়ের দৈর্ঘ্য মাত্র ০.৮৫ মিটার বা ২.৮ ফুট। ছোট পদক্ষেপ নিয়েও এমন বিস্ময়কর গতি ও উচ্চতা অর্জন করা প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পড়ুন>>দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ইউনিট্রি তাদের এক্স অ্যাকাউন্টে এই রোবটের ভিডিও প্রকাশ করে জানিয়েছে, মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে এটি তৈরি করা হয়েছে। যদিও রোবটটির ওজন, উচ্চতা বা ব্যাটারি সক্ষমতার মতো কারিগরি তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে ইউনিট্রির এইচ১ মডেলের মানবাকৃতির রোবট ঘণ্টায় ২২.৩ মাইল বা প্রতি সেকেন্ডে ১০ মিটার গতিতে দৌড়ে বেশ পরিচিতি পেয়েছিল।
আরও পড়ুন>>ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের
প্রযুক্তি বিশ্লেষক মা জিহুয়ার মতে, এই রোবটের দ্রুতগতিতে দৌড়ানোর ও লাফ দেওয়ার সক্ষমতা প্রমাণ করে যে, কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত যন্ত্র ভবিষ্যতে মানুষের দৈনন্দিন কাজসহ উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বিশেষ করে দুর্যোগপূর্ণ এলাকা, কঠিন ভূখণ্ড এবং বিপজ্জনক পরিস্থিতিতে এই ধরনের রোবট কার্যকর সমাধান হিসেবে কাজ করতে পারে। রোবটটির দৌড়ানোর ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রসিকতা থাকলেও, এর কার্যক্ষমতা প্রযুক্তিবিদদের চমকে দিয়েছে। প্র/ আ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























