ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন

ফাতিউস ফাহমিদ, ব্যবস্থাপক, যোগাযোগ দপ্তর, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়।
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ এর মঞ্চায়ন শুরু হয়েছে। বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসের অডিটোরিয়ামে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই নাট্য প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

এটি ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতি, মহড়া এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাটকটি মঞ্চায়িত হয়েছে।

প্রযোজনাটি আয়োজন করেছে স্টুডেন্ট লাইফ, অফিস অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ এবং ব্র্যাক ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম। নাট্যকর্মীদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অভিনয়ের পাশাপাশি মঞ্চ ব্যবস্থাপনা, প্রযোজনা, সংগঠন এবং সৃজনশীল পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে সরাসরি যুক্ত ছিলেন।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্য প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী লাকী ইনাম। তিনি নাটকটির অভিনয়, মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা এবং সামগ্রিক উপস্থাপনার প্রশংসা করেন।

 

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, দলগত কাজের দক্ষতা এবং সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করে। তিনি বিশ্ববিদ্যালগুলোতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নাটকটি নির্দেশনা দিয়েছেন শ্রেয়শ্রী সরকার। প্রযোজনাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা হেলালী।

উদ্বোধনী প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অফ জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, স্টুডেন্ট লাইফের হেড তাহসিনা রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ মানুষের স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী প্রতীকী নাটক। এই প্রযোজনার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বাংলা সাহিত্য ও নাট্যচর্চার একটি গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে জানার এবং তা মঞ্চে উপস্থাপনের সুযোগ পেয়েছে।

শুক্রবার ‘রক্তকরবী’ এর দ্বিতীয় ও শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

২০-০৮-২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির
অফিস অফ কমিউনিকেশন্স থেকে এই তথ‍্য জানানো হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!