২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মৃত্যুর ঘটনা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক গাইবান্ধায় পঙ্গু স্বামীর চিকিৎসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার উদ্বিগ্ন নয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠক জুলাই মাসে ১০৪টি অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

 

তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আরও বেশি সুযোগ করে দিতে নতুন একটি টুর্নামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩—এই তিন দলকে নিয়ে ৫০ ওভারের ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল। এরপর এক দিনের বিরতি দিয়ে ৩০ আগস্ট মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

পড়ুন>>ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

এতে প্রতিটি বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা লিগ পর্বে অন্তত চারটি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবেন।

লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচই প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। যু// র

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!