এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মেসির গোল ও অ্যাসিস্টের ম্যাচেও জয়হীন ইন্টার মিয়ামি এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৬৭ পদে নিয়োগ, আবেদন শুরু ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন ২০ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি

এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ‘এক-চীন নীতি’র প্রতি যে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন, তার ভূয়সী প্রশংসা করেছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানিয়ে চীন স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নীতি অনুসরণের ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য। মালয়েশিয়ার স্টার অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেন, “আমি তাইওয়ানকে চীনের অংশ হিসেবেই দেখি এটি এক-চীন নীতি এবং এটি সবাই মেনে নিয়েছে।” সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, চীন যদি তাইওয়ানের সাথে পুনঃএকত্রীকরণের জন্য সামরিক শক্তি প্রয়োগ করে, তবে মালয়েশিয়া সেটিকে কীভাবে দেখবে। এর উত্তরে তিনি নিজের দেশের উদাহরণ টেনে বলেন, মালয়েশিয়ার কোনো প্রদেশ যদি বিচ্ছিন্ন হতে চায়, তবে দেশের অখণ্ডতা রক্ষায় তিনিও বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করবেন। তিনি আরও যোগ করেন, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় একটি রাষ্ট্রের এমন প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বিশ্বে একটিই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এক-চীন নীতির প্রতি সমর্থন জানানোই হচ্ছে বিশ্ববাসীর গণ আকাঙ্ক্ষা এবং সঠিক অবস্থানের প্রতীক।” লিন জিয়ান আরও দাবি করেন, চীনের এই পুনঃএকত্রীকরণ প্রক্রিয়া ঐতিহাসিক এবং কোনো শক্তিই তা রুখতে পারবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও একই বার্তা প্রচার করা হয়েছে।

তবে আনোয়ার ইব্রাহিমের এই অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, তাইওয়ান এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রধানমন্ত্রীর এই মন্তব্য চীনের সামরিক আগ্রাসনকে পরোক্ষভাবে সমর্থন করার শামিল। তাইওয়ান সতর্ক করে বলেছে, এই ধরনের অবস্থানের কারণে তাইওয়ানে মালয়েশীয় বিনিয়োগের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!