জুলাই মাসে ১০৪টি অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
- আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
জুলাই মাসে ১০৪টি অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত জুলাই মাসে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১০৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এসব অভিযানে অস্ত্রসহ মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় এবং ৩৯টি বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী আরও জানান, গত ১৯ আগস্ট রাজধানীর তুরাগের কামারপাড়া ফলের আড়তে র্যাব একটি বিশেষ অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি করে আসা একটি চক্রের ১২ সদস্যকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পড়ুন>>৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের সেই উত্তেজনার পুনরাবৃত্তি কি?
এ সময় তাদের কাছ থেকে চাঁদা বাবদ আদায় করা ১১ হাজার ২২০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি নিয়মিত ফল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ভ্যান ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করত।
র্যাবের এই মুখপাত্র বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বদা তৎপর। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এই কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। জনগণের সেবায় র্যাব প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের অভিযানে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। মা//জ//ন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























