বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে বন্ধ স্কুল  খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৮ জুলাই চারটি পৃথক উপকমিটি গঠন করে। বর্তমানে এই কমিটিগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা, সম্ভাব্য ব্যয় এবং সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। প্রাপ্ত সব তথ্য ও প্রতিবেদন পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

গঠিত উপকমিটিগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জন্য দায়িত্বপ্রাপ্ত উপকমিটি এখনো তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা সোমবার জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনটি এখনো পাওয়া যায়নি। সব প্রতিবেদন হাতে পাওয়ার পর একটি সভায় বিস্তারিত আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, যদিও সভার তারিখ এখনো নির্ধারিত হয়নি।

 

পড়ুন>>নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা

 

বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজনের সম্ভাব্য ব্যয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাবিকে জানানো হয়েছে যে, ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজারের বেশি হলে প্রতি শিক্ষার্থীর জন্য ৪৬৫ থেকে ৪৯০ টাকা এবং ৫ হাজারের কম হলে ৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার্থীপ্রতি ব্যয়ের পরিমাণ প্রায় ৩৯৫ থেকে ৪০০ টাকা হতে পারে বলে তথ্য পাওয়া গেছে।

পড়ুন>>সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক

খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত জাবির উপকমিটির সদস্য ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার দাবি রয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে ইতিবাচক।

 

 

 

তিনি আরও বলেন, আমরা পরীক্ষা আয়োজনে প্রস্তুত আছি। যেকোনো ব্যবস্থারই কিছু সুবিধা ও অসুবিধা থাকে, তবে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করব। চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের ভর্তি কার্যক্রমের আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, যার পরিপ্রেক্ষিতে জাবি প্রশাসনও তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। প্র/ আ

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!