যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষকের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৬ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৯ আগস্ট ‘দৈনিক লোকসমাজ’ পত্রিকায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শিমুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আলাউদ্দিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদে শিক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পড়ুন>>অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
মানববন্ধনে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আবু হুরাইরা বলেন, শিক্ষকদের সততা ও নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলা এবং সত্যকে বিকৃত করে সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন। তিনি ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। একই বিভাগের শিক্ষার্থী জয়িতা সাহা বলেন, অধ্যাপক মো. আলাউদ্দিনকে নিয়ে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন। তিনি অবিলম্বে সংশ্লিষ্টদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ এবং পত্রিকাটিকে সংবাদ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে নাজমুল সাকিব জানান, এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার পেছনে কারা জড়িত তা সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।
এছাড়া সাংবাদিকদের উপস্থিতিতে একটি সভার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য। R//b
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























