ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক একটি বিশেষ ই-বুক প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের প্রকাশিত এই ই-বুকটিতে সরকারের প্রথম ১৮০ দিনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ, রাষ্ট্র সংস্কার, অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ই-বুকের শুরুতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট ২০২৬— এই ছয় মাস বা ১৮০ দিনের সরকারের সামগ্রিক কার্যক্রম এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই বাংলাদেশ পুনর্গঠনের কার্যক্রম শুরু করেছে।

প্রকাশনায় বলা হয়েছে, বর্তমান সরকার শুধু নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রক্রিয়ায় সীমাবদ্ধ নেই; প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক ক্ষেত্রেও গুণগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ধৈর্য ও সহনশীলতার রাজনীতির পথে হাঁটার কথা এতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অপ্রয়োজনীয় দলীয় প্রভাব ও নেতাদের ছবি টাঙানোর সংস্কৃতি বন্ধের নির্দেশনাও কার্যকর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনেও পরিবর্তনের বিষয়টি এই প্রকাশনায় উঠে এসেছে। সরকারি কাজে অপচয় ও অপ্রয়োজনীয় বিদেশ সফর পরিহার এবং নিজের মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার মতো নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক— এই ধারণা থেকে সরকারের প্রথম ১৮০ দিনের কাজের বিবরণ জনগণের সামনে তুলে ধরতেই ই-বুকটি প্রকাশ করা হয়েছে বলে প্রেস উইং জানিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক

আপডেট সময় : ০২:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬