প্রবাসী জীবনের বাস্তবতা ও হৃদয়ের কষ্ট
- আপডেট সময় : ০৮:০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ২৬১ বার পড়া হয়েছে
প্রবাসী জীবন
মাসের শেষে পাই কিছু সীমিত টাকার মায়না,
হিসাব করি বসে বসে কার কত আছে বায়না।
অনেক দিনের বিবির আশা এনে দিবে গয়না,
মা বলে কতো দিন দেখিনা তোরে বাড়ি ফিরে আয়না।
খালি হাতে কেমনে যাবো তাই মাকে বলি, মাগো বস্ ছুটি আমায় দেয়না।
বোন বলে ভাই তুমি তো এতো পাষাণ ছিলেনা,
কেমনে তুই বদলে গেলি এমন।
ভাই বলে,সে চাকরি করে টাকা জমায় নিজের ব্যাংকে,
পুজি করছে কারিকারি
বন্ধুরা বলে তোমার দেখা এখন আর মেলেনা,
নিজের ভেতর কতো দুঃখ কেউ তো বুঝতে চাইলেনা।
নিজের জন্য কিছু কিনতে গেলে আগে দেখি দাম,
নিজের মাইনে অবশিষ্ট কতো টাকা আছে ইনকাম।
মাসের শুরুতেই পকেট থাকে শুধু ফাঁকা,
বাবা বলে তুই এখন কেমনে দেস ধোকা।
ধোকা দেইনা আমি কখনোই
আসলেই বাবা মাস শেষে আমার পকেট থাকে ফাকা।
কিছু কথা মন বলে মুখ ফুটে বল,
চোখ বলে থাক বলিসনি এ-সব কথা
আসবে চোখ জ্বল।
একটা কথা সবাই কে বলে যাই আজ,
ভালো নেই আমরা সবাই প্রবাসে যারা করি কাজ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























