তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ইউএস ওপেন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে বেন শেলটন স্থানীয় সরকার নির্বাচনেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে: সিইসি

তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

 

 

তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

 

 

অ্যাম্বুলেন্স চালক শফিকুল ইসলামকে মারধর ও হয়রানির ঘটনার বিচার, রোগী পরিবহনে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং হাসপাতালে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঠাকুরগাঁওয়ের বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা। দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দাবিসংবলিত ব্যানার হাতে নিয়ে অ্যাম্বুলেন্স চালকেরা বিক্ষোভ করেন। পরে তারা নিজ নিজ অ্যাম্বুলেন্স নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন।

পড়ুন>>২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি

সেখানে সমিতির নেতারা জেলা প্রশাসকের কাছে তাদের তিন দফা দাবি তুলে ধরে একটি লিখিত অভিযোগ দেন। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—অ্যাম্বুলেন্স চালক শফিকুল ইসলামকে মারধর ও হয়রানির ঘটনার সুষ্ঠু বিচার, রোগী পরিবহনের ক্ষেত্রে দালালি ও হয়রানি বন্ধ এবং হাসপাতালে রোগী সেবার জন্য সমিতির চারটি অ্যাম্বুলেন্সের নির্দিষ্ট ব্যবস্থা করা। অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, ঠাকুরগাঁও সদর হাসপাতালের ভেতরে কিছু বহিরাগত অ্যাম্বুলেন্স চালক অবস্থান করে রোগী পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছেন।

এতে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকেরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে শফিকুল ইসলামসহ কয়েকজন চালক হয়রানি ও অসদাচরণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

 

পড়ুন>>ইউএস ওপেন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে বেন শেলটন

চালকেরা বলেন, জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। অ্যাম্বুলেন্স সেবা একটি জরুরি ও মানবিক সেবা হওয়ায় দায়িত্ব পালনের সময় চালকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের হয়রানি এবং দালালদের তৎপরতা বন্ধ করে একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের আরও দাবি, হাসপাতালে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হলে রোগী পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং জরুরি সময়ে রোগীরা আরও দ্রুত ও নিরাপদ সেবা পাবেন।

এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে জরুরি রোগী পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর অ্যাম্বুলেন্স চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি সুধীর দত্ত, সাধারণ সম্পাদক মামুন হোসেন মামুন, সহসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম পঞ্চ, কোষাধ্যক্ষ বাবুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে অ্যাম্বুলেন্স চালকেরা বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!