এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
সৃষ্টি জবস ডেস্ক
প্রকাশিত :
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এসকেএস ফাউন্ডেশন তাদের বিভিন্ন প্রকল্পে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মোট ৭টি ক্যাটাগরিতে ২৭৭টি শূন্য পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার: পদসংখ্যা ২। যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে ২৫টি শাখা পরিচালনার ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষানবিশকালে বেতন ৫৫,০০০ টাকা এবং স্থায়ী হলে ৬৩,০০০ টাকা। এছাড়া মোবাইল, জ্বালানি ও দূরত্ব ভাতাসহ অন্যান্য সুবিধা রয়েছে।
এরিয়া ম্যানেজার: পদসংখ্যা ৫। মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। ঋণ কার্যক্রমে ৫টি শাখা পরিচালনার ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক। শিক্ষানবিশকালে বেতন ৪২,৫০০ টাকা এবং স্থায়ী হলে ৪৭,৬২৫ টাকা। সাথে মোবাইল ও জ্বালানি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
ব্রাঞ্চ ম্যানেজার: পদসংখ্যা ১০। মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী হতে হবে। ঋণ কার্যক্রমে শাখা পরিচালনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন ৩৭,৫০০ টাকা এবং স্থায়ী হলে ৪১,৪৭৫ টাকা। সাথে মোবাইল ও জ্বালানি ভাতাসহ অন্যান্য সুবিধা রয়েছে।
হিসাবরক্ষক: বাণিজ্য বিভাগে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে শাখা পর্যায়ে হিসাব পরিচালনার ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষানবিশকালে বেতন ২১,০০০ টাকা এবং স্থায়ী হলে ২৮,৫৬০ টাকা।
ফিল্ড অফিসার: পদসংখ্যা ৫০। মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ২ বছরের অভিজ্ঞতা ও মোটরসাইকেল চালনায় দক্ষতা আবশ্যক। শিক্ষানবিশকালে বেতন ২২,৫০০ টাকা এবং স্থায়ী হলে ৩০,৩৬০ টাকা। সাথে দূরত্ব ও জ্বালানি ভাতাসহ অন্যান্য সুবিধা রয়েছে।
অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার: ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা ও মোটরসাইকেল চালনায় দক্ষতা প্রয়োজন। শিক্ষানবিশকালে বেতন ২০,৫০০ টাকা এবং স্থায়ী হলে ২৯,২৩৫ টাকা। সাথে দূরত্ব ও জ্বালানি ভাতাসহ অন্যান্য সুবিধা রয়েছে।
ট্রেইনি ফিল্ড স্টাফ: মাস্টার্স বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা ও মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। প্রশিক্ষণকালীন মাসিক ১০,০০০ টাকা ভাতা দেওয়া হবে। ২ মাসের প্রশিক্ষণ শেষে নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার স্থান
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাক, কুরিয়ার বা সরাসরি ‘এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০’ ঠিকানায় পাঠাতে হবে। অনলাইনে আবেদন করলে চাইলে ক্লিক করুন।।
Leave a Reply