ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় ও নিখুঁত করার লক্ষ্যে স্পেনের সাথে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো আসন্ন বৈশ্বিক এই ফুটবল আসরকে ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দুই দেশের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত প্রযুক্তির যৌথ ব্যবহার নিশ্চিত করা।

স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার হিজ এক্সিলেন্সি শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। বৈঠক শেষে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই দেশের মন্ত্রী। এই চুক্তির মাধ্যমে কাতার ও স্পেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিরাপত্তা ব্যবস্থাপনায় পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি

আপডেট সময় : ০৩:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬