দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে ১,৫৭১ জন রোগী শনাক্ত হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে। প্রতিবেদনে যোগ করা তথ্য: মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র: মানবজমিন
Leave a Reply