ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে কোনো তথ্য নেই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে কোনো তথ্য নেই : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ইউএস ওপেন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে বেন শেলটন স্থানীয় সরকার নির্বাচনেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে: সিইসি সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, সতর্কবার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্য আটক চীন-কাতার সম্পর্ক: নতুন ‘সোনালি দশকে’ প্রবেশ ও কৌশলগত অংশীদারিত্বের বিস্তার সারের সংকট ও বিতরণ জটিলতা: কৃষকের ভোগান্তি ও সরকারি উদ্যোগ স্থায়ী ক্যাম্পাস ছাড়াই চলছে ২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়, মান নিয়ে বড় প্রশ্ন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে কোনো তথ্য নেই

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে কোনো তথ্য নেই

 

ভারতের নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে কোনো নতুন তথ্য নেই।

 

মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি সাংবাদিকদের স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর বা সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে বর্তমানে তাদের কাছে জানানোর মতো কোনো হালনাগাদ তথ্য নেই।

 

পড়ুন>>শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে এই অধিবেশনে কে প্রতিনিধিত্ব করবেন বা কে অংশ নেবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রণালয় যথাসময়ে তথ্য প্রকাশ করবে। তিনি সবাইকে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যে দুই বছর ধরে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হয়। এর জবাবে জয়সওয়াল জানান, এই ট্রেন চলাচল চালুর বিষয়েও তার কাছে কোনো তথ্য নেই।

পড়ুন>>দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায়

এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বৈঠকের বিষয়েও প্রশ্ন করা হয়। বৈঠকে তারেক রহমানের অংশগ্রহণ বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, বৈঠকটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

 

তিনি আরও বলেন, ওই সাক্ষাতে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের অভিন্ন স্বার্থ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি ও আগামী দিনে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!