এথিস্ট ইন বাংলাদেশের প্রকাশকসহ ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এথিস্ট ইন বাংলাদেশের প্রকাশকসহ ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের

এথিস্ট ইন বাংলাদেশের প্রকাশকসহ ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

 

 

এথিস্ট ইন বাংলাদেশের প্রকাশকসহ ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

 

 

ধর্ম অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘এথিস্ট ইন বাংলাদেশ’ নামে পরিচিত একটি অনলাইন প্ল্যাটফর্মের প্রকাশকসহ একাধিক লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, উক্ত অনলাইন ম্যাগাজিনে ইসলাম ধর্ম সম্পর্কে দীর্ঘদিন ধরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করে আসছে।

 

 

মামলাটি গত ১৩ নভেম্বর রাজবাড়ীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালতে কালীখুলী থানার অধীনে গ্রহণ করা হয়। আদালত মামলাটিকে ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ (সংশোধিত) এর ২৯৫, ২৯৫ক ও ৩৪ ধারার আওতায় নিবন্ধিত করেছেন।

 

মামলার বাদী মোঃ আব্দুল হান্নান অভিযোগ করেছেন, প্রকাশিত ইসলাম ধর্মকে অবমাননা করে প্রকাশিত লিখাগুলো তার ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

 

 

আসামিদের মধ্যে রয়েছেন—‘এথিস্ট ইন বাংলাদেশ’-এর প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ তানভির হোসেন, সাব্বির আহমেদ, এমডি জাকির হোসাইন, এমডি মিজানুর রহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ এবং গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম।

 

 

আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগে বলা হয়েছে—উক্ত অনলাইন ম্যাগাজিনে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে। মামলাটি গ্রহণের পর আদালত কালীখুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

 

     আদালত সূত্র আরও জানায়, মামলাটির নম্বর সি.আর.-৩৬৮/২০২৫। এ মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ আগামী ২১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

 

এ বিষয়ে বক্তব্য জানতে অনলাইন প্ল্যাটফর্মটির প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

 

মামলার তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!