উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আলী হাসান আর নেই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আলী হাসান আর নেই : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক

উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আলী হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আলী হাসান আর নেই
অধ্যাপক মোঃ আলী হাসান।

 

 

 

উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আলী হাসান আর নেই

 

 

উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ, প্রখ্যাত লেখক, চিন্তাবিদ ও বলাকা প্রকাশনীর প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ আলী হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১২ জুলাই) আনুমানিক ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

 

 

তিনি সৈয়দ আহমেদ কলেজ, গাবতলী, বগুড়া-এর ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা ও জ্ঞানচর্চায় তাঁর অবদান উত্তরবঙ্গের শিক্ষা অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

পড়ুন>> টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতির পাশে বন বিভাগ

 

বলাকা প্রকাশনীর মাধ্যমে তিনি ছাত্র-ছাত্রীদের জন্য সহজ, প্রাঞ্জল ও পরীক্ষোপযোগী ভাষায় অসংখ্য ইংরেজি বই রচনা ও প্রকাশ করেন। তাঁর প্রকাশিত বইগুলো দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপকভাবে সমাদৃত হয় এবং হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।

 

 

শিক্ষাক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

পড়ুন>> পুলিশের ধাওয়ায় পালাল ডাকাত: ৩১ গরুসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার

 

 

মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা, সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অধ্যাপক মোঃ আলী হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

 

মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন—এমন প্রার্থনা করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!